চট্টগ্রাম   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

পটিয়া প্রতিনিধি :    |    ০৫:৫৬ পিএম, ২০২৬-০৯-১৭

 চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

দেশের ব্যাংকিং খাতে সরকার পতনের পরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামে, বিশেষ করে পটিয়ায়। কারণ ছাঁটাই হওয়া ব্যাংকারদের বড় একটি অংশই পটিয়ার। এস আলম গ্রুপের বাড়ি পটিয়ায় হওয়ায় বিগত ৮-১০ বছরে পটিয়ার হাজার হাজার তরুণ-তরুণী ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংকে চাকরি পেয়েছিলেন। এখন তারাই সবচেয়ে বেশি বেকার।

গত ১৪ সেপ্টেম্বর, ২০২৬ রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে যে ৫ হাজার ব্যাংকার অবস্থান কর্মসূচি পালন করেছেন, তাদের মধ্যে অন্তত ১৫০০-২০০০ জন পটিয়ার বিভিন্ন ইউনিয়নের - ভাটিখাইন, হাবিলাসদ্বীপ, ধলঘাট, ভূর্ষি, কচুয়াইয়ের। আন্দোলনে তাদের উপর গ্রাহক ফোরামের সদস্যরা হামলা চালায়। এতে অনেকেই আহত হয়‌ । তবুও তারা আন্দোলন থেকে সরে যাননি। আন্দোলন চালিয়ে যাচ্ছে।আন্দোলনের আজকেও ঢাকায় অবস্থান করছে চাকরিচ্যুতরা। 

তাদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এস আলম আমলে নিয়োগ পাওয়া প্রায় ৫ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদের বাদ দেওয়া হয়েছে। দীর্ঘদিন বেকার থাকায় পটিয়ার অনেক পরিবার এখন ঋণগ্রস্ত।

পটিয়ায় হাহাকার: পটিয়া থেকে ঢাকায় আন্দোলনে যাওয়া এক চাকরিচ্যুত ব্যাংকার বলেন, "আমরা পটিয়ার ছেলে বলে চাকরি পেয়েছিলাম, এখন পটিয়ার ছেলে বলেই চাকরি হারালাম। আমাদের অপরাধ কী? আমরা তো পরীক্ষা দিয়েই চাকরি নিয়েছিলাম।" ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৪৫৬ জন কর্মকর্তার মধ্যেও অধিকাংশই পটিয়ার। এছাড়া এইচএসবিসি'র ২৫৭ জনের মধ্যেও চট্টগ্রামের অনেকেই আছেন।

৫ ব্যাংক একীভূত: সরকার ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করছে এবং বলছে কেউ চাকরি হারাবে না। কিন্তু বাস্তবে পটিয়ার শত শত পরিবার ইতিমধ্যেই চাকরি হারিয়ে পথে বসেছে।

পটিয়াবাসীর দাবি, যারা বৈধভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদের যেন মানবিক বিবেচনায় পুনর্বহাল করা হয়।
 

রিটেলেড নিউজ

প্রতিবন্ধকতা তাঁদের স্বপ্নকে থামাতে পারেনি

প্রতিবন্ধকতা তাঁদের স্বপ্নকে থামাতে পারেনি

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : অনিরুদ্ধ অপু, রাঙ্গুনিয়া: নানা সীমাবদ্ধতার মধ্যেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সঙ্গে উত্তী...বিস্তারিত


 রাঙ্গুনিয়ায় ২৫ কমিউনিটি ক্লিনিক ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা

 রাঙ্গুনিয়ায় ২৫ কমিউনিটি ক্লিনিক ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫ টি কমিউনিটি ক্লিনিকের ভবনকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...বিস্তারিত


অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বোয়ালখালীতে অভিযান

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বোয়ালখালীতে অভিযান

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন...বিস্তারিত


পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর